বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা ................এমপি শাহীন চাকলাদার


উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষার মান উন্নয়নের জন্য মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দিচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন শুরু করেছেন গ্রাম থেকে। আমাদের নেত্রী বাংলাদেশের অধিকাংশ জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন এবং দেশের প্রত্যেকটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন । তিনি ১০০ টির বেশি হাইটেক পার্ক স্থাপন করেছেন এবং দেশের প্রত্যেকটি জেলার প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছেন । যার ফলে প্রত্যন্ত অঞ্চলের বসবাসকারী নাগরিক ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করছে। যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এসব কথা বলেন।

গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে  উপজেলার ত্রিমোহিনী, মঙ্গলকোট, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরদের ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে 

৫টি ইউনিয়নের ৬৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওই বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা নেতা রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাপ কিবরিয়া মনি প্রমূখ। বাইসাইকেল বিতরণ শেষে কেশবপুর ঐতিহ্যবাহী পাবলিক ময়দানে বসন্তবরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার বসন্তবরণ উৎসব উদ্বোধন করেন।

আরও খবর