সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপার ঐতিহ্যবাহী গলাচিপা প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৯৮৩ সালের গলাচিপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশন ও দৈনিক কালবেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দৈনিক আগামীর সময়ের গলাচিপা উপজেলা প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন এবং সদস্য সচিব দৈনিক প্রতিদিনের সংবাদের গলাচিপা উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম মোল্লার স্বাক্ষরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়। জানা গেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গলাচিপা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অভিজ্ঞ এই সাংবাদিককে এবার প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশন ও দৈনিক কালবেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান। এর আগে তিনি একই পদে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও মানবিক বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাধারণ সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও মর্যাদা রক্ষা এবং গলাচিপার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে গলাচিপা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে গলাচিপা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় সাংবাদিকরা। প্রবীণ ও অভিজ্ঞ সাংবাদিক শংকর লাল দাশের নেতৃত্ব এবং সাধারণ সম্পাদক সাকিব হাসানের সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত কল্যাণের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আরও জোরালোভাবে তুলে ধরবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আরও খবর