দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ

যশোরের ঝিকরগাছায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সকালে পুকুরে গিয়ে হাজার হাজার মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন পুকুর মালিক আব্দুল মান্নান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুকুর মালিক আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। গ্রামের প্রায় ১০ কাঠা জমির পুকুরটিতে রুই মাছের পোনা, মিলগেল জাপানি, বাটা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। মাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে পুকুরে গিয়ে দেখেন, পানিতে হাজার হাজার পোনা মাছ মরে ভেসে আছে। বড় মাছগুলোও পানিতে চিৎ হয়ে পড়ে রয়েছে। বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তিনি পুকুরে নেমে পানিতে বিষের গন্ধ পান। পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মাছ মারা গেছে। এতে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পুকুর আরে বলেন, “অনেক কষ্ট ও টাকা বিনিয়োগ করে মাছগুলো বড় করছিলাম। এখন সব শেষ হয়ে গেছে। যারা রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে আমার মাছ মেরে ফেলেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও খবর