নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ ‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

৯টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৪০ হাজার টাকা উদ্ধার লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইনে প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোহরকয়া এলাকার একটি টিনসেড বাড়িতে অভিযান চালিয়ে মোঃ মারুফ আলী (২১), মোঃ মেহেদী হাসান ওরফে সবুজ (২৩) এবং মোঃ আতিকুর রহমান (২০)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, রোববার (৩০ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল হাইয়ের নেতৃত্বে উপজেলার মহারাজপুর ঘোষপাড়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে একটি টিনসেড বসতঘর থেকে তাসকিন আহম্মেদ সুইট (১৮) ও মোঃ সেলিম (২২)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আরও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার পাঁচজনই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং বিভিন্ন কৌশলে অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, গ্রেপ্তার পাঁচজনকে রোববার (৩০ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে এবং লালপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে নিয়মিত অভিযান পরিচালিত হবে
Tag
আরও খবর