যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময়



নোয়াখালীর সেনবাগে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ, এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকগণের সম্মানী ভাতা প্রদান এবং প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রোববার (৩০ আগস্ট) দুপুর  আড়াইটায় সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাস্টার মনিরুল ইসলাম, টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন প্রমুখ । 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাং নুরুল হুদা ও মাস্টার বকুল আলম মুন্না। 


আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা, অভিভাবকদের দায়িত্ব ও সচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে।


সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তোলা, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 


এছাড়া অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকারী প্রত্যবেক্ষকগণের সম্মানী ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানের পূর্বেই উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানটির আয়োজন করেছে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ, সেনবাগ, নোয়াখালী এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।


আয়োজকরা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে শিক্ষার মানোন্নয়নমূলক এ আয়োজনকে সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।

আরও খবর