দেশের ইতিহাসে এবার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আধুনিক, দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গভমেন্ট আমাদের এ বাজেটে আপনারা খেয়াল করেছেন, হাইয়েস্ট অ্যালোকেশন দিয়েছে ফর এডুকেশন। হাইয়েস্ট এভার! বাংলাদেশের ইতিহাসে এভার হাইয়েস্ট অ্যালোকেশন এ বাজেটে এডুকেশনে। এ বাজেটে এডুকেশন ও স্কিল ডেভেলপমেন্ট, রিসার্চের পেছনে একটা বড় অংশ রাখা হয়েছে।
তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় বরাদ্দ দেয়া অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে। গবেষণার ক্ষেত্রে কোথায় সমস্যা রয়েছে, পর্যাপ্ত সুবিধা নেই কেন এবং কোথায় সক্ষমতার ঘাটতি রয়েছে, এসব চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
অর্থমন্ত্রী বলেন, সো, ইউ শুড মেক ইউজ অব দিস। এ টাকাটা তো খরচ করতে হবে। আপনাদের রিসার্চের কোথায় সমস্যা আছে দেখতে হবে। আমি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলতেছিলাম, ওরা বলছে রিসার্চ ইন্টারেস্ট আছে, বাট এনাফ ফ্যাসিলিটি নাই। কোথায় সমস্যাগুলো আছে বের করতে হবে। ফ্যাকাল্টির সমস্যা থাকলে দেখতে হবে কোথায় শর্টেজ আছে।
চুয়েটে ৯৫ জন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা গবেষণায় কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। আমি তো শুনলাম আপনাদের ৯৫ জন পিএইচডি হোল্ডার আছেন। ৯৫ জন পিএইচডি তো অনেক, কম নয়! কিন্তু তিনি যদি পিএইচডি করে আসেন, তার সে যোগ্যতা, সে শিক্ষাটাকে তিনি অ্যাপ্লাই করতে হবে। ইফ ইউ ডোন্ট অ্যাপ্লাই, পিএইচডি করে তো লাভ নেই। অ্যাপ্লাই করার সুযোগ থাকতে হবে।
চুয়েটকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নিয়মিত বেঞ্চমার্ক করার আহবান জানান আমীর খসরু।
১ ঘন্টা ১৮ মিনিট আগে
১ ঘন্টা ২০ মিনিট আগে
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে