বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু

জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'বিএনপি শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়; এটি জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন।'


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। 


উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে  অনুষ্ঠিত ওই আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি ও এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'বিএনপি মানেই জনগণের দল। বিএনপি মানেই উন্নয়নের দল। এই দলের রাজনীতির মূল শক্তি হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য।'


এমপি বাবু আরও বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে—গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।'


পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর এতে সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, কোষাধ্যক্ষ আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। 

আরও খবর