ঢাকা নোয়াখালী রুটে আন্তঃনগর ট্রেন উপকূলের অব্যবস্থাপনা, সময়ের অসঙ্গতি। ট্রেনে চুরি, ছিনতাই , যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করা সহ নোয়াখালীর চৌমুহনী স্টেশনকে আধুনিক ও রি-মডেলিং করা, চৌমুহনী-লক্ষ্মীপুর রেল লাইনকে ডাবল লাইন করা এবং সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারন করা সহ নানান দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীবাসীর পক্ষ থেকে রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামকে স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ রিদয় হোসেন, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিদ রনি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একসময় নোয়াখালীতে লোকাল ট্রেন চালু ছিল। রাত্রীবেলা ঢাকা-নোয়াখালী রুটে নোয়াখালী এক্সপেস এবং ঢাকা এক্সপ্রেস নামে লোকাল ট্রেন চলতো। অনেকটা যাত্রীবান্ধব ছিল এই ট্রেন। নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ ব্যবসায়িক কাজে এই ট্রেনে যাওয়া আসা করতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে ট্রেনটি বন্ধ রয়েছে।
স্মারকলিপিতে রেল মন্ত্রণালয়ের সচিবের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বেশকিছু বিষয় উপস্থাপন করা হয়। তারমধ্যে সুবর্ণচর এক্সপ্রেস চালু, উপকূল এক্সপ্রেসের সেবা উন্নয়ন, লাকসাম–নোয়াখালী রেলপথ আধুনিকায়ন, চৌমুহনী–লক্ষ্মীপুর রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন, সোনাপুর–চেয়ারম্যানঘাট রেললাইন সম্প্রসারণ, নোয়াখালী–ফেনী–চট্টগ্রাম রেল যোগাযোগ শক্তিশালীকরণ, নোয়াখালী রেলওয়ে স্টেশন ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর উন্নয়ন, রেলওয়ের জমি ও অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার, নোয়াখালী–লক্ষ্মীপুর–ফেনী আঞ্চলিক রেল নেটওয়ার্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নোয়াখালীকে রেলওয়ের বিশেষ উন্নয়ন অগ্রাধিকার অঞ্চলে অন্তর্ভুক্ত করা।
রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেন, নোয়াখালীর ট্রেন সমস্যা নিয়ে আমরা অবগত আছি। আমাদের বর্তমানে ইঞ্জিন সংকট আছে, এ সংকট কেটে গেলে আমরা দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালু করে দেব। নোয়াখালীর মত জেলায় আমাদের ট্রেন না দিতে পারা এটি আমাদের জন্য লজ্জা কর বিষয়।
বর্তমানে উপকূল এক্সপ্রেস যে সময়ে চলছে সেটি যাত্রী বান্ধব না, টাইম সিডিউল ঠিক না থাকায় প্রতিদিন তিন থেকে চার ঘন্টা বিলম্ব হচ্ছে। এছাড়া প্রায় সময় চুরি ছিনতাই ও ডাকাতি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, উপকূল এক্সপ্রেস এর টাইম সিডিউল পরিবর্তনের বিষয়ে আমরা চেষ্টা করছি, যে সময় নির্ধারণ করলে জেলা বাসীর জন্য ভালো হবে সেই সিডিউল করার চেষ্টা চলছে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মোঃ মাসউদুর রহমান জানান, চৌমুহনী রেলওয়ে স্টেশন রি-মডেলিং করা, আধুনিকায়ন করা সহ সামগ্রিক উন্নয়নে কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে এগুলো আসবে।
এছাড়া নোয়াখালীর চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রেলওেয়ের সম্ভব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে বলে জানান।
নোয়াখালী রেলের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত করা হয রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খালেদা আক্তার এনডিসি (প্রশাসন ১অধিশাখা ) কে। এসময় তিনি বলেন, নোয়াখালীর রেলের সমস্যাটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। এগুলো সমাধানের জন্য বাংলাদেশ রেলওয়ে এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) নামজুল ইসলাম কে বিষয়টি অবহিত করে সমস্যা গুলো সমাধান করার কথা জানান।
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ ঘন্টা ১০ মিনিট আগে
১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০ ঘন্টা ৫৯ মিনিট আগে