আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায়

লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায়। লাখাইয়ে কর্মরত ইলেকট্রনিকস ও প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান এর মতবিনিময় সভা ও সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান এর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মতবিনিময় সভায় লাখাই উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সাংবাদিক এমএ ওয়াহেদ,লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ,লাখাই প্রেসক্লাব এর সহ-সাধারণ সম্পাদক এম ইয়াকুব হাসান অন্তর, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক কামরুল হাসান সুজন, নাজিমুদ্দিন রানা সহ সাংবাদিক বৃন্দ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান তাঁর বক্তব্যে লাখাই উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আন্তরিকতার সহিত নিরলসভাবে তাঁর অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন আমার কর্মকালীন সময়ে জনগণের সেবায় আমি আমার সর্বোচ্চ সেবা দিতে প্রচেষ্টা অব্যাহত রাখব। এক্ষেত্রে তিনি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন
Tag
আরও খবর