এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার


 

সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্প।

র‌্যাব জানিয়েছে, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল।

অভিযানকালে সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং বিভিন্ন ধরনের মোট ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আরিফুল ইসলাম (৩১) সাতক্ষীরা সদর থানার চৌবাড়িয়া গ্রামের মো. জয়নাল সরদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আরিফুল ইসলামকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান আরও জোরদার করা হবে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, সাতক্ষীরা জেলাকে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর