এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু

কঠোর পরিশ্রম, মেধা আর বাবার লালিত স্বপ্নের বাস্তব প্রতিফলন ঘটিয়ে ডাক্তার হয়েছেন জান্নাতুল ফেরদৌসী সেতু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে অনুষ্ঠিত এমবিবিএস (MBBS) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

​ডা. জান্নাতুল ফেরদৌসী সেতু কুলিয়ারচরের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম আলমের বড় মেয়ে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর মে-২০২৬ ও জানুয়ারি-২০২৬ সেশনের এ ফলাফল প্রকাশ করে। উক্ত এমবিবিএস (MBBS) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় সেতু। 

মেয়ের এই সাফল্য ও ডাক্তার হওয়ার খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তার পরিবার। প্রিয় সন্তানের এমন অর্জনে আবেগপ্লুত হয়ে পড়েন বাবা অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম এবং মহান সৃষ্টিকর্তার দরবারে অশেষ শুকরিয়া জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, ডা. জান্নাতুল ফেরদৌসী সেতু ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পড়াশোনায় অনুরাগী ছিলেন। চিকিৎসক হয়ে ভবিষ্যতে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য।

​অনুভূতি প্রকাশ করতে গিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম আলম বলেন, সন্তানের এই অর্জনে একজন বাবা হিসেবে আমার আনন্দ ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সে যেন তার অর্জিত জ্ঞান দিয়ে সততা ও নিষ্ঠার সাথে আমৃত্যু মানুষের সেবা করে যেতে পারে—দেশবাসীর কাছে এই দোয়াই চাই।

ডা. জান্নাতুল ফেরদৌসী সেতুর এই অসাধারণ অর্জনে কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ, আত্মীয়স্বজন, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

আরও খবর