নেচে-গেয়ে, দলীয় পতাকা, বিভিন্ন স্লোগান ও লেখা সংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে রংপুরের পীরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ র্যালিটি বের হয়। র্যালিতে নেতাকর্মীরা ব্যান্ডপার্টির তালে তালে নেচে-গেয়ে অংশ নেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি রূপায়িত করেও কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় এক কন্যাশিশুকে।
র্যালিটি পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফছার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ ও সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি নাজির হোসেন, সাংগঠনিক সম্পাদক-২ আব্দুস ছালাম আজাদ জুয়েল, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক সহ উপজেলার ৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
৬ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে