শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘শতকণ্ঠে গীতা পাঠ’। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে একসঙ্গে গীতা পাঠ করেন শতাধিক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী।
শুক্রবার বেলা ১১ টায় শহরের ২ নম্বর রেলস্টেশন রোডে শ্রী শ্রী জয় কালীবাড়ী মন্দির চত্বরে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক জয়পুরহাট জেলা সংসদের আয়োজনে প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিবিদ রেবতী মোহন মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকনের জয়পুরহাট জেলা সভাপতি অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস, বৈদিক পাঠ্যশালা শিক্ষক অরবিন্দু সরকার।
আয়োজকরা জানান, শ্রীশ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গীতা পাঠের পাশাপাশি ভক্তিমূলক গান, প্রার্থনা সংগীত এবং শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও অতিথিদের বরণ করা হয়। পরে শ্রীকৃষ্ণের আবাহনী সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, প্রার্থনা সংগীত এবং সমবেতভাবে গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, মানুষের নৈতিক ও মানবিক জীবন গঠনের অন্যতম পথনির্দেশক। নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতেই শতকণ্ঠে গীতা পাঠের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গীতা পাঠ শেষে সেখান থেকে র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, গীতা শিক্ষা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ১ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২০ ঘন্টা ২৭ মিনিট আগে
২০ ঘন্টা ৫৩ মিনিট আগে