ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে নবনির্মিত সড়ক। কাজ শেষ হওয়ার মাত্র দু'সপ্তাহের মাথায় রাস্তার স্লাব ও কালভার্টের ঢালাই খসে পড়ে ভেতরের রড বেরিয়ে গেছে। একই সাথে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, আর চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে ভাঙা স্থানে অটোরিকশা উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে ভাইরাল হলে বিষয়টি ধামাচাপা দিতে কোন রকমভাবে হালকা সিমেন্ট ও বালু দিয়ে নবনির্মিত রাস্তা ও কালভার্টের ভাঙ্গা স্থানে প্রলেপ দিয়েই রাস্তা ও কালভার্টের সংস্থার কাজ শেষ করা হয়েছে বলে জানান এলাকাবাসী। তারা বলেন ইতিপূর্বে এমন নিম্ন মানের কাজ আর কোথাও দেখেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর হতে পশ্চিম আব্দুল্লাহপুর কাঁচা রাস্তাটি আরসিসি করণের উদ্যোগ নেয় সরকার। এম.আর.আর.আই.ডি.পি প্রকল্পের আওতায় ২ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ১১৬০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এ রাস্তার নির্মাণ কাজ পান চট্টগ্রামের ‘মেসার্স মোহাম্মদ ইউসূফ এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নথি অনুযায়ী গত বছরের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়, যা চলতি বছরের ৮ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে স্থানীয়ভাবে কাজটি পরিচালনা ও তদারকি করছেন কুলিয়ারচরের ‘মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন খোকন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ পাড়ার মুসলিম উদ্দিনের বাড়ি সংলগ্ন মোড় থেকে পশ্চিম আব্দুল্লাহপুর সাধু বাজার সংযোগ কালভার্টের অংশে কাজ শেষ হওয়ার মাত্র ১০-১২ দিনের মাথায় ওপরের পুরো ঢালাই উঠে গেছে। জং ধরা রড বের হয়ে পড়েছে এবং দুই পাশে বিপজ্জনক ফাটল ধরেছে। ফলে যেকোনো মুহূর্তে পুরো অংশটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ইমরান খান এনায়েত (৫৫), শাহীন সুলতানা (৪৫), মো. দ্বীন ইসলাম (৪৫), নিজাম উদ্দিন (৩৫), তন্ময় মাহমুদ (২৬), সাকিব আল হাসান (১৮), মোহাম্মদ আলী (২১) ও সানাউল্লাহ (২১)সহ অনেকেই অভিযোগ করেন, "ঠিকাদার শুরু থেকেই অত্যন্ত নিম্নমানের রড, সিমেন্ট ও বালু ব্যবহার করেছেন। আমরা বাধা দিলেও তারা শোনেননি। ইঞ্জিনিয়ারদের চোখ ফাঁকি দিয়ে নিম্নমানের কাজ চালানো হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। দুই কোটি টাকার বেশি বাজেটের একটি রাস্তায় সপ্তাহ পার হতে না হতেই ফাটল ধরে রড বের হয়ে যায় কীভাবে? এটি স্পষ্ট দুর্নীতি। বর্তমানে প্রতিদিন এই ভাঙা রাস্তায় অটোরিকশা উল্টে মানুষ আহত হচ্ছে।" তারা অবিলম্বে পুনরায় মানসম্মত কাজ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান।

এ বিষয়ে স্থানীয়ভাবে দায়িত্বরত তদারককারী মো. দেলোয়ার হোসেন খোকনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়ায় না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, অনিয়ম ও দুর্ভোগের বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আলী জিন্নাহ বলেন, রাস্তার সাইট সংক্রান্ত কিছু জটিলতার সংবাদ পেয়েছি। আমরা ইতোমধ্যে বিষয়টি তদারকি করেছি। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না; ত্রুটিযুক্ত অংশ দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় সংস্কার করিয়ে নেওয়া হচ্ছে।

আরও খবর