কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, একটি শিশুর প্রকৃত শিক্ষা ও নৈতিক বিকাশে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, আদর্শ মানুষ ও প্রকৃত দ্বীনদার হিসেবে গড়ে তুলতেও অভিভাবকদের সচেতন হতে হবে। পবিত্র কুরআনের শিক্ষায় শিক্ষিত প্রজন্মই সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে।

সভাপতির বক্তব্যে মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সন্তানদের নিয়মিত পড়াশোনা ও মাদ্রাসায় উপস্থিতির বিষয়ে অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন ও মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দিন, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলাম এবং মৌলভী নজির আহম্মদ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা জসিম উদ্দিন, হাফেজ ক্বারী আব্দুল মান্নান।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, গজল, আসমাউল হুসনা, হাদিস শরিফসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ইংরেজি একটি শব্দ থেকে বিভিন্ন শব্দ ও অর্থ লেখা এবং ইংরেজি যৌথ ছড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সন্তানদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করায় কয়েকজন অভিভাবককেও বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এ সময় মাদ্রাসার হেফজ ও নুরানী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর