নাগেশ্বরী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনিসুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৩টা ১০ মিনিটে নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা (ভাই ভাই মোড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিসুর রহমান ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান নাগেশ্বরী থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া গত বছরের ১৭ অক্টোবর নাগেশ্বরী থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ আগস্ট উপলক্ষে অটোরিকশাচালকদের মাঝে খাবারের প্যাকেট বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন রংপুরে আত্মগোপনে ছিলেন। ১৫ আগস্টের কয়েক দিন আগে রংপুরের মাহিগঞ্জ এলাকার একটি গ্রামে ওই খাবার বিতরণের ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ১৫ আগস্ট সেই ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
২ ঘন্টা ১৯ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ ঘন্টা ৪০ মিনিট আগে