কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক,

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা সচল রাখতে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক পত্রে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোহাগাড়া সদর ইউনিয়নের কৃতী সন্তান, বাংলাদেশ  সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মোহাম্মদ এহেছানুল হক।

স্থানীয়দের ভাষ্য, মোহাম্মদ এহছানুল হক একজন বিনয়ী, সাদাসিধে ও সহজ-সরল মনের মানুষ। মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয়ভাবে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে বলেও জানান তারা।

আইন পেশার অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা ও রাজনৈতিক জীবনের পাশাপাশি এবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় তার ওপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব।

নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে এডভোকেট  মোহাম্মদ এহছানুল হকের দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক অভিজ্ঞতা বিদ্যালয়ের উন্নয়ন, শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে কাজে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের

Tag
আরও খবর