মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার।
মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার।
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন লাখাই থানার আবু কাওছার।
পুলিশ সুত্রে জানা যায়, গত আগস্ট মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন লাভ করেছেন।
তারই স্বীকৃতি স্বরুপ ০৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জনাব মো: তারেক মাহমুদ (বিপিএম-বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এসআই নুরুল ইসলাম।
জেলার মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়ে এসআই আবু কাউছার জানান, পুলিশ সুপার তারেক মাহমুদ (বিপিএম-বার) স্যারের দিকনির্দেশে এবং লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ আহমেদ স্যারের সার্বিক সহযোগীতায় মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি।
তিনি আরো জানান, লাখাই থেকে মাদক নির্মূল সহ সকল ধরনের সামাজিক অপরাধ দূর করতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে থাকবে।