‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সকলকে সচেতন থাকতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-02-2023 02:07:52 am

ফাইল ছবি

◾ বাসস ডেস্ক


ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ধর্মকে রাজনৈতিক হীন স্বার্থে ব্যবহার করে কেউ যেন দেশে সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় সকল সম্প্রদায়ের অনুসারীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। যে কোন ধর্মীয় উস্কানির বিরুদ্ধে সকল সম্প্রদায়ের অনুসারীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে। তাহলে কোন অপশক্তি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে পারবে না।

প্রতিমন্ত্রী আজ বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করণ’ শীর্ষক প্রকল্পের এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আন্ত:ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় নরসিংদী জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের প্রতিটি সম্প্রদায়ের কল্যাণে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশে মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডাসহ সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক নৈতিক ও ধর্মীয় শিক্ষা পরিচালনা করছে। অস্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অনুদান সহায়তা প্রদান করে যাচ্ছে।

নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে সেমিনারে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী -৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত (বুবলী), ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল শাহীন, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী সদর পৌরসভার চেয়ারম্যান আমজাদ হোসেন বাচ্চু, মনোহরদী উপজেলার চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান (বীরু), নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও ইসলামিক ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার উপপরিচালক ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর