শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন পঁচিশ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ, আগষ্ট মাসে ভর্তি রোগী ১২ জন ও সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পর্যন্ত ভর্তি ১৩ জন। এছাড়া জুলাই মাসে ভর্তি হয়েছিল ডেঙ্গু রোগী ১ জন। সব মিলিয়ে ২৬ জন।
ভর্তিকৃত রোগীর মধ্যে পুরুষ ১৯ জন এবং মহিলা ৭ জন। এসকল রোগীরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে হাসপাতালে এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্ণার খোলা হয়েছে। যেখানে বেড সংখ্যা ৪টি। কিন্ত বেড সংখ্যা কম থাকায় রোগীদের ডেঙ্গু কর্ণার ছাড়া অন্য রুমে থাকতে হচ্ছে।
তিনি বলেন ডেঙ্গু রোগীদের টেষ্ট ফ্রি। তাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বিভিন্ন ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন ডেঙ্গু প্রতিরোধে এডিশ মশা ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা জরুরী। বাড়ীর বা আশে পাশে যাতে পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখার কথা বলেন। এবং একই সাথে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার কথা বলেন।
৩৯ মিনিট আগে
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ১০ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে