মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী

লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি।

লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। লাখাইয়ের ৬নং বুল্লা ইউ পির ৮ নং ওয়ার্ডের পুর্ববুল্লা গ্রামের এবং লাখাই উপজেলার একমাত্র বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, বুল্লা ইউনিয়ন কমপ্লেক্সে সংলগ্ন ঐতিহ্যবাহী বুল্লাবাজারে আসার একমাত্র রাস্তার বেহাল দশা,অনেক বছরেও রাস্তার সংস্কার না হওয়ায় চলাচলে চরম ভোগান্তির স্বীকার হচ্ছিলো সাধারণ মানুষ, বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা , তারই মাঝে নদী খননের বালু রাস্তায় নিকটে ভরাট হওয়ায় দেখা দিয়াছে যাতায়াতের চরম ভোগান্তি, একটু বৃষ্টি হলেই দেখা দেয় খালা খন্দে ভরা পানি, এক জলাশয়। সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এ সময় রাস্তায় যেন এক মরণ ফাঁদে পরিণত হয়। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি খাল। এই সময়েও রাস্তায় বিভিন্ন গর্ত, খালা-খন্দ দেখা যাচ্ছে। এই রাস্তায় চলাচলের অনুপোযোগী। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ভবন, এবং পূর্ব বুল্লা গ্রামের একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন এই রাস্তায় হাজার লোক যাতায়াত করে থাকে। রাস্তায় চলাচলে সময় কম সময় লাগায় পথচারীদের এ রাস্তা পছন্দ। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের সামনে থেকে বুল্লাবাজার পর্যন্ত বালু ভারাট করায় রাস্তাটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। এমনি অনেক বছরেও রাস্তাটিতে কোনো উন্নয়ন হয়নি,তারই মাঝে আবার বালু ভরাট। এমন অবস্থায় স্থানীয়দের যাতায়াতের প্রধান এই রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।  বৃষ্টির দিনে জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকার সাধারণ মানুষ,স্কুলছাত্রীরা,এবং ইউনিয়নে সেবা নিতে আসা মানুষেরা রাস্তায় চলতে গিয়ে হরহামেশা দুর্ঘটনার স্বীকারও হচ্ছেন। তাই এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ রাস্তাটির পাশের বালু হস্তান্তর এবং মেরামতের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ।  এলাকার বাসিন্দা আজদু মিয়া জানান, রাস্তা নিয়ে তার অভিযোগ, বিভিন্ন রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু এই রাস্তা ঠিক হয় না। জন্মের পর থেকেই রাস্তার এ দশা দেখে আসছি। কোনো সরকার বা প্রতিনিধি এ রাস্তা উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেননি।,পুর্ববুল্লার একমাত্র মেইন রাস্তা এটা রাস্তার বেহাল দশা এরই মাঝে আবার বালু ভরাট, সরকারের কাছে আকুল আবেদন আমাদের এই রাস্তাটি যেন সঠিকভাবে সংস্কার হয়। বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী জেরিন আক্তার বলে, দীর্ঘদিন থেকে রাস্তাটি এ অবস্থায় রয়েছে, তারই মাঝে আবার বালু, বৃষ্টি হলে আমাদের চলতে কষ্ট হয়, কোন জায়গায় হাঁটু পানি, কোন জায়গায় আবার তার চেয়েও বেশি হয়, সরকারের কাছে দাবি দ্রুত এই বালু হস্তান্তর করা হোক । ইউনিয়ন অফিসে সেবা নিতে আসা রহমত আলী বলেন, প্রথমে দেখলে এটিকে রাস্তা মনে হয় না। মনে হতে পারে খাল-খন্দের মাঝে মাঝে সামান্য একটু রাস্তা। এলাকার বাসিন্দা মেয়েদের পড়াশোনার জন্য স্কুলে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। হেঁটে ইউনিয়নে অফিসে যেতে আমাদের অনেক কষ্ট হয়। স্থানীয় বুল্লাবাজার ব্যবসায়ী লিটন বলেন, আমাদের প্রতিদিন জুতা হাতে নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়,এমনি রাস্তার বহাল দশা তারই মাঝে আবার বালু ভরাট, বৃষ্টির দিনে একদম চলা যায় না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি দ্রুত বালু হস্তান্তর করুন রাস্তা স্বাভাবিক করুন। সচেতন মহলের দাবি , রাস্তাটি দীর্ঘ দিন থেকে ভাঙা। রাস্তার বিভিন্ন জায়গায় খালা-খন্দের সৃষ্টি হয়েছে,তারি মাঝে আবার বালু উত্তোলন । যার কারণে যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেকেই আবার বিকল্প রাস্তা ব্যবহার করে থাকে। যেহেতু দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কারবিহীন রয়েছে,সরকার যেন এ রাস্তাটার প্রতি সুনজর দেন
Tag
আরও খবর