উৎসবমুখর পরিবেশ ও জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন ট্রফি এবং সপ্তম শ্রেণি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
আজ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির উপদেষ্টা ও উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, অভিভাবক সদস্য ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন আপেল এবং একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্ম্মন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের খেলোয়াড়সুলভ মনোভাব, সুশৃঙ্খল আচরণ এবং চমৎকার ক্রীড়াশৈলী উপস্থিত সকলের নজর কেড়েছে। বিশেষ করে ফাইনাল ম্যাচে অষ্টম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের দারুণভাবে আনন্দ দেয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল হিসেবে অষ্টম শ্রেণির হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং রানার্সআপ দল হিসেবে সপ্তম শ্রেণির খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরো টুর্নামেন্টটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ জোগান। পরিশেষে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
১০ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ ঘন্টা ২৯ মিনিট আগে
১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ ঘন্টা ৪ মিনিট আগে
১২ ঘন্টা ২৯ মিনিট আগে
১২ ঘন্টা ৪৩ মিনিট আগে