প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থেকে ২ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে মাদক ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তল্লাশি চৌকি পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করা হয়। লোহাগাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্র নাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর থানার খুরুসকুল ৬ নম্বর ওয়ার্ড এলাকার মো. আবুল কালামের ছেলে মো. তারেকুল ইসলাম (২৬) এবং একই এলাকার আহম্মেদ আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ফোটন (Foton) পিকআপ ভ্যানকে (রেজি. চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) সন্দেহ হলে পুলিশ থামার সংকেত দেয়।

পরে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা পলিথিনের পুটলা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই স্থান থেকে ৭.৬৫ মিমি ‘Made in USA’ খোদাই করা একটি সচল বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা কক্সবাজারের খুরুসকুল এলাকা থেকে মাদক ও অস্ত্রের চালান নিয়ে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিল। এ চালান গ্রহণের জন্য তাদের দলের অপর সদস্য মামুন বাসযোগে এরই মধ্যে চট্টগ্রাম নগরীতে পৌঁছেছিল বলেও তারা পুলিশকে জানিয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদক ও অবৈধ অস্ত্রের চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag
আরও খবর