নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই বিপ্লব চন্দ্র সাহা।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ফোটন পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে এসব মাদক ও অস্ত্র চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।


Tag
আরও খবর