জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প (সিপিসি-৩) জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানাধীন ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি অপারেশন দল।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করে অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে র্যাব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
১ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে