আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বায়তুল আমান দারুল উলূম মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির সুযোগ-সুবিধা ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ।
মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাহবুব বাশার এবং রেজিস্ট্রার আব্দুল ওয়াহিদ তাওসিফের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম এবং হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. সাদিকুর রহমান।
এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মেধানুসারে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে একাধিক শিক্ষাবৃত্তি ঘোষণা করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
এর মধ্যে নূরানী (৩য় শ্রেণি) বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থান ১ বছর বিনা বেতনে পড়ার সুযোগ চালুসহ মাসিক ৫০০ টাকা বৃত্তি।
নার্সারি, ১ম ও ২য় শ্রেণি বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান ১ বছর সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ
নার্সারি, ১ম ও ২য় শ্রেণি বার্ষিক পরীক্ষায় ৪র্থ ও ৫ম স্থান১ বছর নির্ধারিত টিউশন ফি-তে ৫০% ছাড়।
আলিয়া (৫ম শ্রেণি) সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১ বছর বিনা বেতনে পড়ার সুযোগসহ মাসিক ৫০০ টাকা বৃত্তির ঘোষণা।
অনুষ্ঠানে উন্মুক্ত মতবিনিময় পর্বে উপস্থিত অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে একাধিক পরামর্শ তুলে ধরেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তা বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
১ ঘন্টা ৩০ মিনিট আগে
২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫ ঘন্টা ৩১ মিনিট আগে