সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু



 

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ২০২৬ বেলা আনুমানিক ১২টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো—সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ লাবিব হোসেন (১০) এবং একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা (৮)। লাবিব বাটকেখালী এলাকার মীর সাদ্দাম হোসেনের ছেলে এবং উম্মে হাবিবা একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ে যাওয়ার আগে বাটকেখালী এলাকার গফুর সাহেবের একটি পুকুরে গোসল করতে নামে শিশু লাবিব হোসেন। একপর্যায়ে গোসলের সময় পানিতে তলিয়ে যেতে থাকে সে। বিষয়টি দেখতে পেয়ে সহপাঠী উম্মে হাবিবা তাকে উদ্ধারের জন্য পানিতে নেমে আপ্রাণ চেষ্টা চালায়।

তবে দুর্ভাগ্যজনকভাবে লাবিবকে উদ্ধার করতে গিয়ে উম্মে হাবিবাও পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুকুরে নেমে দুজনকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই বিদ্যালয়ের দুই কোমলমতি শিক্ষার্থীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে বাটকেখালী এলাকাসহ সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীকে বাঁচাতে গিয়ে শিশু উম্মে হাবিবার সাহসী প্রচেষ্টা এবং শিশু লাবিবের আকস্মিক মৃত্যুতে স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

দুই শিশুর অকাল মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সন্তানদের হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একই সঙ্গে অল্প বয়সী শিশুদের পানিতে গোসল ও সাঁতার কাটার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং নিহত দুই শিশুর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

Tag
আরও খবর