শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ২০২৬-২০২৭ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ৩০৩ কেজি ৩০ গ্রাম দেশীয় প্রজাতির রুই, কাতল, মৃগেল, কালিবাউস ও ঘনিয়া জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন ও জেলা মৎস্য অফিসার তোফায়েল আহমেদ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা পরিষদ পুকুরসহ মোট ১০টি স্থানে মাছের পোনাগুলো অবমুক্ত করা হয়। এসময় উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার রজব আলী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ বিভিন্ন মৎস্যচাষি, মৎস্যজীবী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
১ ঘন্টা ৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ ঘন্টা ৩০ মিনিট আগে