আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

চবির উদ্ভিদবিদ্যা বিভাগের বরণ-বিদায় ও সাধারণ শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)উদ্ভিদবিদ্যা বিভাগের নবীন বরন,বিদায় ও সাধারণ শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি পূর্বের ন্যায় এবারো চবি বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠানের হয়।সবার সহযোগিতায় অনেক জাঁকজমকভাবে অনুষ্ঠানটির সূচনা ও শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড.শিরিন আখতার, মাননীয় উপাচার্য(চবি)ব্যস্ত থাকায় অনুষ্ঠানে আসতে পারে নি।

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর বেনু কুমার দে,মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক)চবি।আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড.মো:তৌহিদ হোসেন,সম্মানিত ডিন,জীববিজ্ঞান অনুষদ,চবি।

সভাপতির দায়িত্ব পালন করেন প্রফেসর ড.মুহাম্মদ হারুন-উর-রশিদ,উদ্ভিদবিদ্যা বিভাগ,চবি।

শুভেচ্ছা বক্তব্য রেখেছেন প্রফেসর ড.মোশাররফ হোসেন (স্যার),চবি।

"বসন্তের "পড়ন্ত দুপরে সবাইকে অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শুরু করেন।বোটানিক্যাল গার্ডেনে প্রবেশাধিকার সীমিত করার জন্য মাননীয় উপ-উপাচার্যকে অনুরোধ করেন।বোটানিক্যাল গার্ডেনের ইনচার্জ হিসেবে গার্ডেনের সৌন্দর্য ঠিক রাখতে কাজ করতেছেন বলে জানিয়েছেন। 


তারপর প্রফেসর ড.শেখ বখতিয়ার উদ্দীন (স্যার) ভাষার মাসে সকল ভাষা শহীদদের স্মরণ  করে তার বক্তৃতা শুরু করেন।তিনি নবীন শিক্ষার্থীদের সম্পর্কে বলেন- ভালো মানুষ হও, জীবনকে মানব কল্যাণের জন্য ব্যয় করো।

যে যার যায়গায় আছে সেখান থেকেই সন্তুষ্টি অর্জন করতে হবে।হতাশ না হয়ে সবাইকে চেষ্টা করতে বলেন।

চেষ্টা করলে কোনো না কোনো জায়গায় যাবে,সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন। 


এর পর মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড.বেনু কুমার শুভেচ্ছা বক্তব্যে রাখেন নবীন ও বিদায় শিক্ষার্থীদের মাঝে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ফ্রাস্ট্রেটেড না হতে বলেন।

তিনি বলেন তোমরা আজ থেকে বোটানি ডিপার্টমেন্টের এলামনাই, চবির এলামনাই,তোমাদের বিদায় দিচ্ছি না।বোটানি ডিপার্টমেন্ট থেকে পাস করে কেউ বেকার নেই,চিন্তার কোনো কারন নেই।তিনি আরো বলেন আমাদের ক্যাম্পাস অনেক ভালো,অনেকে জিজ্ঞেস করে চবি ক্যাম্পাসে অনেক সাপ,আমি বলি কতগুলো মানুষকে কামর দিছে?কত মানুষ মারা গেছে? সাপও প্রকৃতির বন্ধু। তিনি আরো বলেন দিনে এমন কিছু করিও না যেটা রাতে কষ্ট দিবে আবার রাতে এমন কিছু করবে না যেটা দিনে কষ্ট দিবে,(বানীতে মা)।

আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, বাট হতে পারি নি।ক্যামিষ্ট্রিকে ভয় হতো বাট এখানে পড়ে ভালোই লাগছে।তিনি শিক্ষার্থীদের নিজেকে ভালো মানুষ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য  বলেন।খারাপ হওয়ার অনেক পথ আছে, ভালো হওয়ার একটি পথ পড়াশোনা করা।


তারপর সভাপতির বক্তব্যে প্রফেসর ড.হারুন-অর-রশিদ(চেয়ারম্যান, উদ্ভিদবিদ্যা বিভাগ) ভাষা শহীদদের স্মরণ ও বোটানি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতাকে স্মরণ  করে আলোচনা শুরু করেন।তিনি শিক্ষার্থীদের বেকুপ না হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।আগামীর পথচলা সুন্দর হোক এই বলে তাঁর তার বক্তব্যের মাধ্যমেই অনুষ্ঠানের প্রথম অংশ শেষ হয়।

আরও খবর