রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী 

রায়কালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মতুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রায়কালী বাজার থেকে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোডাউনটি বের করে রায়কালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

মতিউর রহমান মতু বলেন, বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে নির্যাতিত হওয়ার পরেও বিএনপিকে ধরে রেখেছি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণের সমর্থন পেলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। রায়কালী ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও মাদকমুক্ত একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, রায়কালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মামুনুর রশিদ চপল, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

Tag
আরও খবর