বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন।

লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। লাখাই উপজেলা প্রশাসন ও কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর গ্রামবাসীর উদ্যোগে কৃষ্ণপুর বধ্যভূমিতে কৃষ্ণপুর গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার কৃষ্ণপুর গনহত্যা দিবসে উপজেলা প্রশাসন, কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়, গ্রামবাসী এবং শহীদ পরিবারের সদস্যরা বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পন করে মহান স্বাধীনতা যুদ্ধ কালীন সময়ে সংঘটিত নারকীয় হত্যা যজ্ঞের শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে শহীদদের স্মরণে আলোচনা সভা বধ্যভূমি সংলগ্ন কমলাময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। লাখাই ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিরন্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর প্রতিনিধি পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি যোদ্ধা কমান্ডার আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।,বীর মুক্তিযোদ্ধা সুন্দর আলী,করাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃদুল কান্তি রায়,কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু লিটন চন্দ্র সূত্রধর। সহকারী শিক্ষক বাবু গৌতম কুমার এর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও গ্রামের বিশিষ্ট ব্যক্তি বর্গ। গনহত্যার বিভীষিকা ময় স্মৃতি স্বরণ করে বক্তারা বলেন, ১৮ সেপ্টেম্বর ১৯৭১, ২রা আশ্বিন ১৩৭৮ বঙ্গাব্দ কৃষ্ণপুর গণহত্যা দিবস।এদিন ভোরবেলা কৃষ্ণপুর গ্রামে ১২৭ জন নিরীহ গ্রামবাসীকে হাত বেঁধে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে পাকিস্তান সেনাবাহিনী ও স্থানীয় রাজাকাররা। নিরাপদ স্থান ভেবে অষ্টগ্রাম,স্বজনগ্রাম ও লাখাইসহ বিভিন্ন এলাকার নিরীহ হিন্দু জনগোষ্ঠী এখানে এসে আশ্রয় নেয়।তাদেরকেও হত্যা করা হয়।কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো মেলেনি। সরকার বাহাদুরকে সদয় হয়ে এই গণহত্যার স্বীকৃতির দাবি জানাই।
Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৯ ঘন্টা ২ মিনিট আগে