প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান

পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাধবপুর এলাকায় পণ্ডিত এফ. রহমান সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়। 


জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ বাংলাদেশ, বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট অংশীজন এতে অংশ নেন।


সকলের সম্মিলিত অংশগ্রহণে অভিযানটি জোরদার ও দৃশ্যমানভাবে পরিচালিত হয়। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে অব্যাহত রাখা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্ন শেরপুর গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর





6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

২ ঘন্টা ৪৩ মিনিট আগে