কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত



 আশাশুনি উপজেলার কাদাকাটির যদুয়াডাঙ্গায় মনসা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় কাদাকাটি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক নৌকা দল অংশগ্রহণ করে। নির্ধারিত দূরত্বের নদীপথে প্রতিটি দল দ্রুতগতিতে নৌকা চালিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। মাঝিদের বৈঠার ছন্দ, নৌকার তীব্র গতি এবং দর্শকদের উল্লাসে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ, সকল শ্রেণি-পেশার মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। অনেকেই নৌকা বাইচের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।
সাবেক ইউপি সদস্য অমৃতকুমার সানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপির চেয়ারম্যান প্রার্থী ‌'বিএনপি'র সভাপতি তুহিনুল্লাহ তুহিন, জহির রায়হান, আব্দুল হান্নান, মিজানুর রহমান মন্টুর প্রতিনিধি প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী ট্যাংরাখালী, দ্বিতীয় স্থান অধিকারী বামনডাঙ্গা দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

Tag
আরও খবর