আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন উপলক্ষে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৫টায় নাগেশ্বরীস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, "দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নৈরাজ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে যেকোনো চক্রান্ত নস্যাৎ করে দেবে।" যেকোনো চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ ঘন্টা ৪ মিনিট আগে