আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে মিরসরাই উপজেলায় তিন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত করা হয়েছে। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোর অর্জনের ভিত্তিতে তাঁদের জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়। মনোনীত শিক্ষকরা হলেন—গণকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফ উদ্দিন, আবুতোরাব এস. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন রশীদ এবং কাজীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শেখ ফরিদ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সংশ্লিষ্ট দপ্তরের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর মিরসরাই উপজেলায় ‘গুণী শিক্ষক’ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের পর সর্বোচ্চ স্কোর অর্জনকারী তিন শিক্ষককে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়। এ বিষয়ে ২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।

মনোনীত শিক্ষক মো. শেখ ফরিদ অনুভূতি প্রকাশ করে বলেন, ‘যেকোনো স্বীকৃতি মানুষকে আরও উদ্যমী ও অনুপ্রাণিত করে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও সুন্দরভাবে মন-প্রাণ দিয়ে কাজ করার প্রেরণা জোগাবে। এ অর্জন আমি আমার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উৎসর্গ করছি।’

মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান বলেন, উপজেলা পর্যায়ে মনোনীত তিন শিক্ষককে জেলা পর্যায়ের গুণী শিক্ষক বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা ও অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে নির্বাচিত শিক্ষকদের এ সম্মাননা দেওয়ার কথা রয়েছে। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।

সরকারি উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ১০ জন—সাধারণ শিক্ষা থেকে পাঁচজন ও মাদরাসা শিক্ষা থেকে পাঁচজন; মাধ্যমিক পর্যায়ে ২০ জন; কলেজ পর্যায়ে ২৫ জন; সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন এবং বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়ার কথা রয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত আরও পাঁচজন শিক্ষক বিশেষ সম্মাননা পাবেন।

Tag
আরও খবর