শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতের অন্ধকারে ভিক্টোরিয়া স্কুল মাঠের গ্যালারি ও পেছনের এলাকায় কয়েকজন কিশোর-তরুণকে আড্ডারত অবস্থায় পাওয়া গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তারা নৈশকালীন পরিচ্ছন্নতা কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের সময় তাদের আড্ডা দিতে দেখতে পান।

প্রশাসন সূত্রে জানা যায়, কিশোর-তরুণদের কয়েকজনের হাতে এ সময় মোবাইল ফোন ছিল। সেখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে প্রশাসনের কর্মকর্তারা তাদের রাতে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, কাউকে হয়রানি না করে ভবিষ্যতে রাতে এমন অন্ধকার স্থানে অবস্থান না করার জন্য তাদের সতর্ক করা হয়েছে। কয়েকজন বিষয়টি বুঝতে পেরে ভবিষ্যতে আর রাতে এভাবে অবস্থান না করার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউএনও আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর-তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যতের প্রতি মনোযোগী করে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাতে শিক্ষার্থী ও কিশোরদের অপ্রয়োজনে বাইরে না থেকে নিরাপদ পরিবেশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। 

Tag
আরও খবর