নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা
বরিশাল নগরীর নতুন বাজার ও সদর রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় তিনটি রেস্টুরেন্টকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ঘরোয়া রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, রোজ বিলাসকে ৩ হাজার টাকা এবং পার্টি বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’-এর ৯২(৭) ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট চারটি মামলায় ২৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি যেসব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের জন্য সতর্ক করা হয়।
নগরীতে জনসাধারণের চলাচল