শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে নয় মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টার মধ্যে জানালা ভেঙে অফিসে ঢুকে কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের অংশ খুলে নিয়ে গেছে চোরেরা। এ সময় একটি লকারের তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নৈশপ্রহরী অফিস থেকে চলে যাওয়ার পর বেলা ১১টার আগেই চোরেরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা তাঁর কক্ষের অল-ইন-অল পিসির হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং নাজির কাম হিসাবরক্ষকের কক্ষের কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায়। তিনি জানান, চোরেরা অফিসের একটি লকারের তালা ভেঙে ভেতরের কাগজপত্র তছনছ করেছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন যন্ত্রাংশও খুলে নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে একই অফিসের কাম হিসাবরক্ষকের কক্ষ থেকে দুটি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়। ওই ঘটনাতেও শুক্রবার জানালা ভেঙে অফিসে প্রবেশ করা হয়েছিল। আগের ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে রয়েছে বলে জানান আবীর হোসেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগের চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি নতুন ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Tag
আরও খবর