শেরপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সর্বস্তরের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি। ক্যাম্পেইন চলাকালে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ সচেতনতামুলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। পরে তিনি অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেন এবং কালেক্টরেট প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদসহ অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা করে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। একইসাথে শহরের বিভিন্নস্থানে ড্রেন-নালাগুলোতে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজনন স্থানগুলোতে ফগার মেশিন দিয়ে মশক নিধনের ওষুধ ছিঠানো হয়। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার, বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)।
৬ ঘন্টা ২ মিনিট আগে
৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ ঘন্টা ৫ মিনিট আগে
৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ ঘন্টা ১৬ মিনিট আগে