চট্টগ্রামের
মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে দিনব্যাপী সেবামূলক
কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জ মহিলা
কলেজে এ কর্মসূচিতে প্রায় ৫ শত শিক্ষার্থী ও অভিভাবককে বিনামূল্যে
স্বাস্থ্যসেবা দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট লায়ন
রাশেদা আক্তার মুন্নীর সভাপতিত্বে এবং ক্লাবের সিনিয়র সদস্য লায়ন আলহাজ
মাজহার উল্ল্যাহ মিয়ার তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময়
বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা
হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
স্বাস্থ্য পরীক্ষায় ২০ জনের চোখে ছানি শনাক্ত হওয়ায় তাদের বিনামূল্যে ছানি
অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া মেয়েদের স্তন ক্যান্সার
বিষয়ে সচেতনতামূলক সেমিনার, লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কমফোর্ট হাসপাতালের প্যাথলজিস্টরা
স্বাস্থ্যসেবা দেন।
কর্মসূচিতে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪
বাংলাদেশের ফাস্ট গভর্নর লায়ন এমডি এম. মহিউদ্দিন চৌধুরী (পিএমজেএফ),
গভর্নর অ্যাডভাইজার লায়ন হাসিনা খান এমজেএফ, আরসি কনসার্ন লায়ন আলমগীর
হোসেন বাবুল, জেডসি কনসার্ন লায়ন আবুল হাশেম, লিও অভি আলম তুহিন, লিও জুয়েল
দাশ, লিও তানভীর হোসেন আসিফসহ লায়ন্স ক্লাবের সদস্য, শিক্ষক ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, স্বাস্থ্যসেবা
দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও
জলবায়ু পরিবর্তনরোধ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করাই এ
কর্মসূচির মূল লক্ষ্য।