সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা আহসানউল্লাহ ইন্সটিটিউট স্কুলের অপহৃত সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) কে ৬দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রী উদ্ধার ও মূল অপহরণকারী মিনহাজুল ইসলাম (২১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিনহাজুল ইসলাম আদমদীঘি উপজেলার দমদমা মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পরদিন গত মঙ্গলবার সকালে পুলিশ অপহৃত ছাত্রীর জবানবন্দী গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী উপজেলার দমদমা গ্রামের ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার পথে উক্ত মিনহাজুল ইসলাম ছাত্রীকে উত্যক্ত করতো। বিষয়টি ছাত্রী তার পরিবারকে অবহিত করে। এরপর ছাত্রীর বাবা বিষয়টি মিনহাজুল ইসলাম ও তার বাবা-মাকে জানায়। কিন্তু তারা কোনো পদক্ষেপ করেন নি। গত ২২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ছাত্রী তার বাড়ির সামনে থেকে কৌশলে জোরপূর্বক মিনহাজুল ইসলাম ও তার সহযোগিরা একটি সিএনজিতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়। বিষয়টি জানার পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মিনহাজুল ইসলামসহ দুই জনকে আসামি করে আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ গত সোমবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অপহৃত ওই ছাত্রী উদ্ধার ও মূল অপহরণকারী মিনহাজুল ইসলামকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, গ্রেফতারকৃত মিনহাজুল ইসলামকে মঙ্গলবার সকালে আদালতে ও অপহৃত ছাত্রীর জবানবন্দী গ্রহণ  ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে এবং প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর






6ad02f95970ea-151026074245.webp
ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ

১ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে