পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা

মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় এক সচেতনতামূলক আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণবল্লভ মাঠে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক ও বাল্যবিবাহ শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারের সমস্যা নয়, এর মারাত্মক প্রভাব পুরো সমাজের ওপর পড়ে। সামাজিক এই ব্যাধিগুলো প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” বাল্যবিবাহ রোধে তিনি অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক, তিনি সভায় বলেন, “মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আইনশৃঙ্খলা প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতাই মাদক প্রতিরোধের মূল চাবিকাঠি।” মাদক সংক্রান্ত যেকোনো তথ্য সরাসরি পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ-এর আইন কর্মকর্তা মোঃ রবিউল আউয়াল মাদকের কুফল ও সংশ্লিষ্ট আইন বিষয় তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারিবারিক পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আয়োজক সংস্থা এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী বলেন, “সামাজিক ব্যাধি দূর করতে কোনো একক প্রতিষ্ঠানের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রশাসন, স্থানীয় জনগণ ও সামাজিক নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আসা সকলের উদ্দেশ্যে কে তিনি আরো বলেন এস আই এল ইন্টারন্যাশনাল আপনাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। তাই উন্নত সমাজ উন্নত জীবন করতে হলে বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকতে হবে। সভায় ধর্মীয় নেতা, গ্রাম প্রধান, সিবিও প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর জোর দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মাদক ও বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এরিয়া সুপারভাইজার মাথিয়াস হেম্ব্রম ও পবিত্র মালী উপস্থিত ছিলেন এবং যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভা শেষে উপস্থিত সকলেই মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার করেন এবং এ সংক্রান্ত এক শপথ বাক্য পাঠের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
Tag
আরও খবর