পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার (সামস্) আয়োজনে বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ‘তুমি কেমন পৃথিবী দেখতে চাও’ এবং ‘দুর্যোগের পরে শহর ও গ্রামের চিত্র’এ দুটি বিষয়ে শিক্ষার্থীরা নিজ নিজ ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতির নানা চিত্র তুলে ধরে।

প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ ও আলোচনাসভায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব উপকূলীয় জনপদ, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার ওপর পড়ছে। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায়  শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এনগেজ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অনুষ্টানে সভাপতিত্ব করেন গ্রিন ক্লাইমেট ইয়ুথ ক্লাবের উপদেষ্টা শিক্ষক ফণীন্দ্রনাথ আউলিয়া। কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সামসের সমন্বয়কারী রাম প্রসাদ মুন্ডা, কমিউনিটি অর্গানাইজার মনিকা সরকার ও হৈমন্তী রানী ,মোহাম্মদ আল-আমিন হোসেন প্রমুখ। 




Tag
আরও খবর