পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার

নাগেশ্বরী উপজেলায় প্রস্তবিত কচাকাটা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মোঃ সুমন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় কচাকাটা থানাধীন দুর্গম চর নারায়নপুর ইউনিয়নের বালাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস দল দুর্গম ওই চরাঞ্চলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সুমনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি চালানো হয় এবং তার হেফাজত থেকে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব অর্পণ কুমার যৌথভাবে জানান, চরাঞ্চলে গোপন তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​পুলিশ কর্মকর্তারা আরও জানান, এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও বিশেষ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর