পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অজ্ঞাত চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে ৪ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হুমকি প্রাপ্ত নেতারা হলেন, রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিষ্কার করছিলেরন কর্মী মোজাম্মেল হক মোজাম। এসময় তিনি একটি খাম দেখতে পেয়ে খামটি খুলে ভেতরে পলিথিনে মোড়ানো লাল কালিতে লেখা একটি চিরকুট দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে চিঠিটি উদ্ধার করে নিয়ে যা।

উদ্ধার করা চিঠিতে লাল কালিতে চার নেতার নাম উল্লেখ করে লেখা রয়েছে। তার নিচে লেখা রয়েছে ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।

রায়কালী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে কেউ এই হুমকি দিতে পারে। আমি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করা হয়েছে। এর সাথে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

Tag
আরও খবর