পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট—নূরপুর ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে লক্ষ্মীপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নূরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। খেলাটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি।

ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিয়া পাঠান পাপন এমপি, সৈয়দ আবদাল আহমেদ, আলহাজ্ব সিরাজুল ইসলাম, মোঃ রমজান আলী, মোঃ আবু সাঈদ, মফিজ উদ্দিন আহমেদ ফরিদ, মোঃ এরফান উদ্দিন ও কে এম বশির উদ্দিন ভূঁইয়া।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলের দিকে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন বয়সী দর্শক মাঠে উপস্থিত হয়ে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দেন। পুরো মাঠ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানো এবং নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির এবং সদস্য সচিব শফি কামাল রফিকসহ আয়োজক কমিটির সদস্যরা ফাইনাল ম্যাচ সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেন।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। শেষ পর্যন্ত নূরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ ২-১ গোলে লক্ষ্মীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ আয়োজনের মধ্য দিয়ে নাসিরনগরের স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজকরা। ফাইনাল ম্যাচকে ঘিরে নাসিরনগরের ক্রীড়াঙ্গনে ছিল উৎসবের আমেজ ও বাড়তি প্রাণচাঞ্চল্য।

Tag
আরও খবর