পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া

শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জরুরী পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  দুর্যোগ-পূর্ব প্রস্তুতিমূলক মাঠ মহড়া বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস প্রকল্পের আওতায় রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন টেংরাখালী লাটু মেম্বারের মাঠ প্রাঙ্গণ এ মাঠ মহড়ার আয়োজন করা হয়।

মাঠ মহড়ায় দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন দিক মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, আগাম পদক্ষেপ গ্রহণ এবং মানবিক সংকটে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করা হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দের সঞ্চালনায় মাঠ মহড়ার পূর্ববতী ও পরবর্তী রমজাননগর  ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিপি সদস্য রফিকুর জামান মুন্না প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি,  ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।     

জানা যায়, অনুরুপভাবে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠানটি  ২৭ সেপ্টেম্বর ইউনিয়নের চাঁদনিমুখা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ ও ২৯ সেপ্টেম্বর কৈখালী ইউনিয়নের এস আর এস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেখানে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

ছবি- শ্যামনগর রমজাননগর দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়ার চিত্র।  



Tag
আরও খবর