পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় এবারই প্রথমবারের মতো আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন করে চালু হওয়া আলিম শ্রেণির শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন। মাদ্রাসার উপাধ্যক্ষ জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করেন আব্দুল আজিজ। ইসলামী সংগীত পরিবেশন করেন সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সিনিয়র সহকারী মাওলানা হাফেজ মাওলানা একরামুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফারুক আহমাদ বলেন, আলিম শ্রেণি চালুর মাধ্যমে বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বিত ধারায় এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি নতুন চালু হওয়া আলিম বিভাগের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর এবারই প্রথমবারের মতো বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় আলিম শ্রেণি চালু করা হয়েছে। এটি মাদ্রাসার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আলিম পর্যায়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হবে। এ কার্যক্রম সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন  মান্দারবাড়িয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা নুরুন্নবী, নাহেরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছলিম উল্ল্যাহ, নিজামপুর আব্দুল গনি (রহঃ) দাখিল মাদরাসার সুপার মাওলানা এম.এ কাশেম, সমাজসেবক ও রাজনীতিবিদ আশরাফ উদ্দিন, মিরসরাই কলেজের প্রভাষক সাইদুল ইসলাম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আইসিটির প্রভাষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, এসএম আরিফ, এবিএম জসিম উদ্দিন।

এসময় আলিমের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও দাখিলে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয় এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর