রংপুরের পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমির আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ।প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক আবুল হাশেম বাদল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রওশন আলী, বায়তুল মাল সম্পাদক হোসাইন আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের দায়িত্ব ও দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। নেতারা কর্মীদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ ঘন্টা ২৭ মিনিট আগে
১০ ঘন্টা ৭ মিনিট আগে
১০ ঘন্টা ২১ মিনিট আগে