মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, শেরপুরের আয়োজনে র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, শেরপুরের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজ্ নাসরিন আক্তার।


সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, রাজনীতিবিদ আব্দুল আওয়াল, আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত নাগরিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ, সুস্থ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবার ও সমাজে প্রবীণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও পারিবারিক যত্ন নিশ্চিত করা প্রয়োজন। প্রবীণবান্ধব সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবার ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Tag
আরও খবর